প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2026 ইং
বরগুনায় প্লাস্টিকবিরোধী মানববন্ধন

বরগুনা সদর উপজেলা প্রতিনিধি (আল-আমিন): জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় অপ্রয়োজনীয় প্লাস্টিকের ব্যবহার বন্ধের দাবিতে বরগুনা শহরে মানববন্ধন করেছে বসুন্ধরা শুভসংঘ। গত সোমবার (১৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তারা বলেন, একবার ব্যবহারযোগ্য ও অপ্রয়োজনীয় প্লাস্টিক নদী, খাল ও জলাশয়ে ফেলে দেওয়ায় পানি, মাটি ও জলজ জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানববন্ধনে সাবেক বরগুনা পৌর কাউন্সিলর রহমান সজিব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসাইন প্রিন্স, বিশিষ্ট ব্যবসায়ী শানু মিয়া ও মাইনউদ্দিন এবং বসুন্ধরা শুভসংঘ বরগুনা জেলা ইউনিটের সহসভাপতি শামসুর রহমান ও মশিউর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে প্লাস্টিকের ব্যবহার পরিহার এবং পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানান।
© Copyright © dailyseshkatha © Seshkatha News24 © 2026 all rights reservered